প্রধান শিক্ষকের বাণী

সন্মানিত অভিভাবক, শিক্ষক মন্ডলী, সুধীজন ও জ্ঞানীজন আপনাদের সকলের প্রতি রইল প্রনতি,শুভেচছা ও অভিনন্দন । নতুন প্রজম্মের শিক্ষার্থীর জন্য শুভকামনা। ঐতিহ্যবাহী ঝাপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭৪ সাল থেকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার আলো বিস্তার করে আসছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা,সংস্কৃতি অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই প্রতিষ্ঠানটিতে রয়েছে স্বর্নাজ্জল ইতিহাস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া,গনতন্ত্রের মানস কন্যা ও মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ার উৎসাহ প্রদান করা হচ্ছে। বিদ্যালয়টিতে নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

”শিক্ষার আলো জাতিকে করে মহান’’

প্রধান শিক্ষক
বাবু ব্রজেন্দ্র নাথ রপ্তান
ঝাপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়